রিপোর্ট বাংলাদেশ~~
১১ মে ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ওউল্লেখ্য, চলতি মে মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে বেশকিছু সংখ্যক ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গাদের পুশইন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

 

তবে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের কঠোর নজরদারির কারণে হবিগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

জেলার ১০৩.২ কি.মি. সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও যে কোনো পরিস্থিতি সামাল দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার (১০ মে) ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সদর দফতরের নিদেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রতিটি বিওপিতে (বর্ডার আউট পোস্ট) টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন সকল চলাচলের ওপর কঠোর নজরদারি চলছে।

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা।

বিজিবি’র সূত্র জানায়, সীমান্ত এলাকার প্রতিদিনই সাধারণ মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা-সমাবেশ এবং প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

সীমান্তের বিশাল এলাকায় স্থানীয়দের সহায়তায় দিবা রাত্রি ২৪ ঘণ্টা যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি মে মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে বেশকিছু সংখ্যক ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গাদের পুশইন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের কঠোর নজরদারির কারণে হবিগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারভে কেন ওপেনএআইয়ের মতোই তুলছে বিপুল অর্থ? আইনশিল্পে বিপ্লবের লক্ষ্যে হারভের অভিযান

এআই বিপ্লবে নতুন শক্তি: মেটার বিশাল চুক্তির পরেও কেন থামছে না নেবিয়াস?

অ্যামাজনের নতুন পরীক্ষা: অন্যান্য ওয়েবসাইটেও প্রাইম সদস্যদের ফ্রি শিপিং সুবিধা!

দ্রুত বর্ধিত ও দ্রুত সঙ্কুচিত মার্কিন শহরসমূহ

মাইক্রোসফটের ব্যবস্থাপক থেকে চাকরি হারিয়ে তিন বছরেও কর্মহীন! মনোবল হারাননি করিনা

মহাযুদ্ধের প্রস্তুতি: যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনে বিপুল বৃদ্ধি

বিদেশ যাওয়ার সুযোগ রইল না, তাই স্বামী আর ছেলেকে পাঠিয়ে দিলাম লন্ডনে! কেন জানেন?

চল্লিশ বছরের ঐতিহ্যবাহী প্রকাশনী প্রতিষ্ঠান ক্যালওয়ে’র দেউলিয়ার ঘোষণা, বব ডিল্যানকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাকি!

বিশ্বযুদ্ধে বিমান প্রতিরক্ষা: অসম্ভব সবকিছু রক্ষা করা, পশ্চিমাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়া

বিমানবন্দরে আইসিই কর্মীদের যাত্রী পরিচয় যাচাই শুরু

১০

বিখ্যাত গীতিকার চিপ টেলরের মৃত্যু: সঙ্গীত জগতের এক অধ্যায়ের সমাপ্তি

১১

আফ্রিকার জন্য উদ্দেশ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম মার্কিন যুক্তরাষ্ট্রে

১২

মার্কিন যুক্তরাষ্ট্রের মহানগরীগুলিতে অভিবাসন কমার প্রভাব: আদমশুমারি প্রতিবেদনের চাঞ্চল্যকর তথ্য

১৩

নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন কমায় জনসংখ্যা স্থবির, দেশজুড়ে উদ্বেগ

১৪

ইরান ইস্যুতে ইউরোপীয় নেতাদের দ্বিধায় ফেলল ট্রাম্পের হুমকি

১৫

ঠান্ডা যুদ্ধের মহান অপরাধ: জাতির জনককে হত্যার দায় কোনও দেশের কাঁধে না থাকা কেন?

১৬

২০২৬-এর টিএসএ জটিলতা: বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে যাত্রীদের দুঃসহ অভিজ্ঞতা

১৭

অনলাইন জুয়ার আয় থেকে শুরু, এখন জাতীয় স্তরের রেস্তোরাঁ চেইনের মালিক! এক উদ্যোক্তার বিস্ময়কর গল্প

১৮

পদ্মাপারে শোকের ছায়া: দৌলতদিয়া ঘাটে বাসডুবিতে স্বজনদের বিলাপ

১৯

ইরান যুদ্ধে ট্রাম্প-নেতানিয়াহুর সামরিক তৎপরতা নিক্সনের ভিয়েতনাম যুদ্ধকেই মনে করিয়ে দিচ্ছে

২০