রিপোর্ট বাংলাদেশ~~
২৫ মে ২০২৫, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কার-নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে জামায়াত, কারও পদত্যাগ নয়

দুটি বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। ড. ইউনূস জামায়াতের উত্থাপিত এ দুই দাবি ইতিবাচক হিসেবেই দেখেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার (২৪ মে) রাতে বৈঠক করার পর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এর আগে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এবং তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল। তবে জামায়াতের পক্ষ থেকে কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়নি।

বিএনপি সরকারের নিরপেক্ষতার জন্য তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে—এ বিষয়টি জামায়াত কীভাবে দেখে জানতে চাইলে তিনি বলেন, ‘পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দেবে জামায়াতে ইসলামী? এটা কি মানায়? যারা তিনজনের পদত্যাগ চেয়েছেন তারাই সে ব্যাখ্যা দেবেন। আমরা কারো কোনো পদত্যাগ চাইনি।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘বাংলাদেশে কয়েকদিন ধরে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত পরশুদিন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টা তিনি একটি ম্যাসেজ জাতিকে দিতে চেয়েছিলেন। যদিও সেটা দেননি। কিন্তু তার ওই বক্তব্য সমাজে ছড়িয়ে পড়ে। যার কারণে সমাজে একটি অনিশ্চয়তা, আশঙ্কা, আতঙ্ক দেখা দেয়। আমরা সেদিনই ওই কথাগুলোকে নোটিশে নিয়েছি। একই সময়ে একজন রাজনৈতিক দলের নেতা তার জনপ্রতিনিধিত্বের একটি দাবি নিয়ে একটি অবস্থান নিয়েছিলেন।’

সংস্কার-নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে জামায়াত, কারও পদত্যাগ নয়
স্টাফ রিপোর্টার :
  •  আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৫

‘আর একটি গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ দাবিতে আরেকদল অবস্থান নিয়েছিল। এসব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের, কিছুটা বিরক্তির ছিল। যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারে পুনর্বিবেচনা করবেন এমন একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন। কিন্তু সেটা অফিসিয়ালি সামনে আসেনি। এ ব্যাপারে আমাদের মতো সবাই বিচলিত ছিলেন। কারণ দেশ আমাদের সবার। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।’

তিনি বলেন, ‘২৪ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, সরকারে তারা, তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিতে বিলং করবেন না। এটা হওয়া উচিত। কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে। এটা সমাজকে মাঝে মাঝে উদ্বিগ্ন করেছে।’

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যম্ভাবী দাবি ছিল অর্থবহ কিছু সংস্কার করা লাগবে, এবং যারা অপরাধী তাদের বিচার করতে হবে। এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই একটি অর্থপূর্ণ নির্বাচন হবে এবং ওই নির্বাচনে সমতল মাঠ থাকবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারভে কেন ওপেনএআইয়ের মতোই তুলছে বিপুল অর্থ? আইনশিল্পে বিপ্লবের লক্ষ্যে হারভের অভিযান

এআই বিপ্লবে নতুন শক্তি: মেটার বিশাল চুক্তির পরেও কেন থামছে না নেবিয়াস?

অ্যামাজনের নতুন পরীক্ষা: অন্যান্য ওয়েবসাইটেও প্রাইম সদস্যদের ফ্রি শিপিং সুবিধা!

দ্রুত বর্ধিত ও দ্রুত সঙ্কুচিত মার্কিন শহরসমূহ

মাইক্রোসফটের ব্যবস্থাপক থেকে চাকরি হারিয়ে তিন বছরেও কর্মহীন! মনোবল হারাননি করিনা

মহাযুদ্ধের প্রস্তুতি: যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনে বিপুল বৃদ্ধি

বিদেশ যাওয়ার সুযোগ রইল না, তাই স্বামী আর ছেলেকে পাঠিয়ে দিলাম লন্ডনে! কেন জানেন?

চল্লিশ বছরের ঐতিহ্যবাহী প্রকাশনী প্রতিষ্ঠান ক্যালওয়ে’র দেউলিয়ার ঘোষণা, বব ডিল্যানকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাকি!

বিশ্বযুদ্ধে বিমান প্রতিরক্ষা: অসম্ভব সবকিছু রক্ষা করা, পশ্চিমাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়া

বিমানবন্দরে আইসিই কর্মীদের যাত্রী পরিচয় যাচাই শুরু

১০

বিখ্যাত গীতিকার চিপ টেলরের মৃত্যু: সঙ্গীত জগতের এক অধ্যায়ের সমাপ্তি

১১

আফ্রিকার জন্য উদ্দেশ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম মার্কিন যুক্তরাষ্ট্রে

১২

মার্কিন যুক্তরাষ্ট্রের মহানগরীগুলিতে অভিবাসন কমার প্রভাব: আদমশুমারি প্রতিবেদনের চাঞ্চল্যকর তথ্য

১৩

নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন কমায় জনসংখ্যা স্থবির, দেশজুড়ে উদ্বেগ

১৪

ইরান ইস্যুতে ইউরোপীয় নেতাদের দ্বিধায় ফেলল ট্রাম্পের হুমকি

১৫

ঠান্ডা যুদ্ধের মহান অপরাধ: জাতির জনককে হত্যার দায় কোনও দেশের কাঁধে না থাকা কেন?

১৬

২০২৬-এর টিএসএ জটিলতা: বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে যাত্রীদের দুঃসহ অভিজ্ঞতা

১৭

অনলাইন জুয়ার আয় থেকে শুরু, এখন জাতীয় স্তরের রেস্তোরাঁ চেইনের মালিক! এক উদ্যোক্তার বিস্ময়কর গল্প

১৮

পদ্মাপারে শোকের ছায়া: দৌলতদিয়া ঘাটে বাসডুবিতে স্বজনদের বিলাপ

১৯

ইরান যুদ্ধে ট্রাম্প-নেতানিয়াহুর সামরিক তৎপরতা নিক্সনের ভিয়েতনাম যুদ্ধকেই মনে করিয়ে দিচ্ছে

২০