রিপোর্ট বাংলাদেশ~~
১৩ মে ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলা হলে জবাব হবে-কঠিন”হুঁশিয়ারি সেনাবাহিনীর

পাকিস্তানের ভূখণ্ডে কোনও ধরনের আক্রমণ হলে তার জবাব হবে চূড়ান্ত, কঠোর ও নির্দয়—এমনই হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। একইসঙ্গে তারা জানিয়েছে, সদ্য সমাপ্ত সংঘাতের পর ‘যুদ্ধবিরতির অনুরোধ’ এসেছিল ভারতের পক্ষ থেকেই, পাকিস্তানের নয়।

সোমবার (১২ মে) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।

সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে পাকিস্তান তার উপযুক্ত জবাব দেবে—কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।

এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ (অপারেশনস) ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজ।

যুদ্ধবিরতির প্রসঙ্গে জেনারেল চৌধুরী বলেন, “আমি স্পষ্ট করে রেকর্ডে রাখতে চাই—যুদ্ধবিরতির জন্য পাকিস্তান কোনো অনুরোধ করেনি।” তার দাবি, ৬ ও ৭ মে রাতে সংঘটিত ‘নৃশংস হামলার’ পর ভারতই যুদ্ধবিরতির অনুরোধ জানায়। তবে পাকিস্তান জানায়, পাল্টা জবাব দেওয়ার পরই আলোচনায় আসবে তারা।

তিনি আরও জানান, ১০ মে পাল্টা জবাব ও প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে পাকিস্তান ভারতের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর বিবৃতিগুলিতেও ‘যুদ্ধ পরিস্থিতি প্রশমনের’ বার্তা ছিল বলে উল্লেখ করেন তিনি।

জেনারেল চৌধুরী আরও জানান, ‘বুনইয়ান উল মারসুস’ অভিযানে পাকিস্তান ভারতের মূল ভূখণ্ড ও ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মিরে অন্তত ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব স্থাপনাকে পাকিস্তানের ওপর সন্ত্রাসী হামলার জন্য দায়ী করা হয়।

হামলার লক্ষ্য ছিল ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি—যেমন: সুরতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্দা, বারনালা, হরওয়ারা, আওন্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উদমপুর এবং পাঠানকোট। তার দাবি, এসব ঘাঁটিতে ‘বড় ধরনের ক্ষতি’ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার বিরুদ্ধে উত্থান: মুক্তিযুদ্ধের আদর্শ পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়ার দাবি জানালেন সিপিবির সাবেক সম্পাদক

বিয়ের দাম্পত্যে ভারসাম্য ধরে রাখার মন্ত্র: স্টিফেন ক্যারি যা বলছেন

যুক্তরাষ্ট্রে পোস্টাল পরিষেবার মূল্যবৃদ্ধি: এপ্রিল থেকে প্যাকেজ পাঠাতে খরচ বাড়বে দ্বিগুণ!

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধে ধীরে ধীরে ফুরিয়ে আসছে অত্যাধুনিক অস্ত্রভান্ডার

টেক্সাসের বিরুদ্ধে সুইট সিক্সটিনে পর্দা নামবে পুরদু! সিএই বার্তা জানালেন কোচ পেইন্টার

এনএফএল চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার প্রয়াত: অসাধারণ জীবনের অবসান

আর্থিক স্বাস্থ্যের অবস্থা জানতে নিজেকে যেসব প্রশ্ন করবেন

এয়ারপোর্টে টিএসএ লাইনের ভয়াবহ চিত্র: দুই ঘণ্টার লাইন তিন ঘণ্টায় শেষ!

লেকার্সের তারকা আবিষ্কার ব্রনি জেমস! বাবা লেব্রনের আদলে ছেলের দুর্দান্ত ডাঙ্কে মুগ্ধ সমর্থকরা

২০২৬ সালে কর্মী ছাঁটাইয়ের তালিকায় মেটা, অ্যামাজন, ইপিক গেমস — জানুন বিস্তারিত

১০

এক্স-এ আলোড়ন! এলন মাস্কের হস্তক্ষেপে থমকে দাঁড়ালো ট্রলদের বিরুদ্ধে ব্যবস্থা

১১

এআই ডেটা সেন্টার নির্মাণ স্থগিত রাখতে যুগান্তকারী আইন আনছেন স্যান্ডার্স ও এওসি

১২

এপস্টাইনের কেলেঙ্কারী: যুক্তরাজ্য ছাড়ার পরামর্শ রাজকুমারী বিট্রিসকে

১৩

যুক্তরাষ্ট্রের ঋণের বিপদ ঘনীভূত! প্রস্তাবিত সমাধানই কি বিপরীতমুখী ফল আনবে?

১৪

‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২ এপিসোড ২ এর মুক্তির তারিখ ও দেখার উপায়

১৫

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এমন কিছু ভুল করবেন না যাতে হতে পারে আইআরএস অডিট

১৬

ব্রক লেসনার তাঁর বুকের বিশাল তরবারি ট্যাটুর পিছনের অদ্ভুত গল্পটি ফাঁস করলেন!

১৭

নতুন বাড়ির পিছনের জলাশয়ে মিলল অপ্রত্যাশিত অতিথি! রোজিনের জীবনে যোগ দিল এক ব্যাঙ

১৮

২০২৬ সালের হারিকেন মরশুমে বিরাট প্রভাব ফেলতে পারে ‘সুপার এল নিনো’! আবহাওয়াবিদদের পূর্বাভাস

১৯

ছবির দিনের ঠিক আগ মুহূর্তে মা যখন দেখলেন সন্তানের মুখে মার্কার কলমের ছোপ!

২০