আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি আদালত ইলন মাস্ককে টুইটার ক্রয়ের আগে শেয়ারহোল্ডারদের প্রতারণা করার দায়ে দোষী সাব্যস্ত করেছে। বিচারের রায়ে বলা হয়েছে, তিনি টুইটারে প্রচুর পরিমাণে বটের উপস্থিতির কথা উল্লেখ করে কোম্পানির মূল্য কমিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন। ফলে তার নেতৃত্বেই ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হন মাস্ক।
শুক্রবার সান ফ্রান্সিসকোর একটি আদালতে রায় ঘোষণা করা হয়। জুরিরা মাস্কের দুইটি মিথ্যা বিবৃতির বিষয়টি প্রমাণিত বলে ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে অপর দুইটি প্রতারণার অভিযোগ তারা খারিজ করে দেন। মাস্ক টুইটারের বট সমস্যা নিয়ে বারবার অভিযোগ তুলেছিলেন, যা কোম্পানির মূল্যায়ন কমিয়ে দেখানোর উদ্দেশ্যে করা হয়েছিল বলে আদালত মত দেয়।
এই ঘটনার ফলে টুইটার অধিগ্রহণের সময় শেয়ারহোল্ডারদের কতটা ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা হয়নি। শুধুমাত্র মাস্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। আদালত পরবর্তীতে ক্ষতিপূরণের বিষয়টি নির্ধারণ করবে।
মাস্কের আইনজীবী এবং অভিযোগকারী পক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইলন মাস্ক নিজেও এই প্রতিবেদনের জন্য মন্তব্য প্রদান করেননি। বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। ঘটনার আরও বিস্তারিত তথ্যের জন্য পরবর্তীতে চোখ রাখুন।
মন্তব্য করুন