রিপোর্ট বাংলাদেশ~
২১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থী জোবায়েদের মরদেহ গ্রামের বাড়ি “কুমিল্লা’য়” দাফন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পৈতৃক বাড়ি কুমিল্লা হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে নিয়ে আসা হয়।

২০ অক্টোবর (সোমবার) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নিহত জোবায়েদের সহপাঠীরা শেষবারের মত ক্যাম্পাস থেকে জোবায়েদের নিথর লাশটি দেখে শেষ বিদায় দেন। পরবর্তীতে বিকেলে জোবায়েদের লাশটি তার গ্রামের বাড়িতে লাশবাহী ফ্রিজিং গাড়িটির সাইরেন থামতেই পুরো এলাকায় নেমে আসে নিস্তব্ধতা।

সাদা কাফনে মুড়ানো জোবায়েদ হোসেনর লাশটি দেখে মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসীসহ পরিবার ও স্বজনরা। জোবায়েদের মৃত্যুর ঘটনাটি কোন ভাবে মানতে পারছে না পরিবার ও স্বজনরা। জোবায়েদের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।

সোমবার সন্ধ্যা ৭টায় হোমনা উপজেলাধীন কলাগাছিয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে নিহত জোবায়েদের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, হোমনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও জোবায়েদ হোসেনের পরিবারের তথ্যমতে, জুবায়েদ বংশাল থানাধীন মাহুতটুলিতে নুর বক্স লেনের একটি বাসায় এইচএসসি’র এক ছাত্রীকে পড়াতেন। প্রতিদিনের মতো হত্যাকান্ডের দিন ১৯ অক্টোবর (রোববার) সন্ধ্যায় সেখানে পড়াতে যান তিনি। পরে ছয় তলাবিশিষ্ট ওই ভবনের তৃতীয় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জোবায়েদের নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায়। ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের মরদেহ উদ্ধার করে বংশাল থানা পুলিশ।

জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারভে কেন ওপেনএআইয়ের মতোই তুলছে বিপুল অর্থ? আইনশিল্পে বিপ্লবের লক্ষ্যে হারভের অভিযান

এআই বিপ্লবে নতুন শক্তি: মেটার বিশাল চুক্তির পরেও কেন থামছে না নেবিয়াস?

অ্যামাজনের নতুন পরীক্ষা: অন্যান্য ওয়েবসাইটেও প্রাইম সদস্যদের ফ্রি শিপিং সুবিধা!

দ্রুত বর্ধিত ও দ্রুত সঙ্কুচিত মার্কিন শহরসমূহ

মাইক্রোসফটের ব্যবস্থাপক থেকে চাকরি হারিয়ে তিন বছরেও কর্মহীন! মনোবল হারাননি করিনা

মহাযুদ্ধের প্রস্তুতি: যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনে বিপুল বৃদ্ধি

বিদেশ যাওয়ার সুযোগ রইল না, তাই স্বামী আর ছেলেকে পাঠিয়ে দিলাম লন্ডনে! কেন জানেন?

চল্লিশ বছরের ঐতিহ্যবাহী প্রকাশনী প্রতিষ্ঠান ক্যালওয়ে’র দেউলিয়ার ঘোষণা, বব ডিল্যানকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাকি!

বিশ্বযুদ্ধে বিমান প্রতিরক্ষা: অসম্ভব সবকিছু রক্ষা করা, পশ্চিমাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়া

বিমানবন্দরে আইসিই কর্মীদের যাত্রী পরিচয় যাচাই শুরু

১০

বিখ্যাত গীতিকার চিপ টেলরের মৃত্যু: সঙ্গীত জগতের এক অধ্যায়ের সমাপ্তি

১১

আফ্রিকার জন্য উদ্দেশ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম মার্কিন যুক্তরাষ্ট্রে

১২

মার্কিন যুক্তরাষ্ট্রের মহানগরীগুলিতে অভিবাসন কমার প্রভাব: আদমশুমারি প্রতিবেদনের চাঞ্চল্যকর তথ্য

১৩

নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন কমায় জনসংখ্যা স্থবির, দেশজুড়ে উদ্বেগ

১৪

ইরান ইস্যুতে ইউরোপীয় নেতাদের দ্বিধায় ফেলল ট্রাম্পের হুমকি

১৫

ঠান্ডা যুদ্ধের মহান অপরাধ: জাতির জনককে হত্যার দায় কোনও দেশের কাঁধে না থাকা কেন?

১৬

২০২৬-এর টিএসএ জটিলতা: বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে যাত্রীদের দুঃসহ অভিজ্ঞতা

১৭

অনলাইন জুয়ার আয় থেকে শুরু, এখন জাতীয় স্তরের রেস্তোরাঁ চেইনের মালিক! এক উদ্যোক্তার বিস্ময়কর গল্প

১৮

পদ্মাপারে শোকের ছায়া: দৌলতদিয়া ঘাটে বাসডুবিতে স্বজনদের বিলাপ

১৯

ইরান যুদ্ধে ট্রাম্প-নেতানিয়াহুর সামরিক তৎপরতা নিক্সনের ভিয়েতনাম যুদ্ধকেই মনে করিয়ে দিচ্ছে

২০